Friday, June 5, 2026

মুক্ত লেখনী

প্রধান ম্যেনু

সাহিত্য পত্রিকা

January, 2017

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

ভাবনা নিয়ে মরিস কেন খেপে | রবীন্দ্রনাথ ঠাকুর

ভাবনা নিয়ে মরিস কেন খেপে। দুঃখ-সুখের লীলা ভাবিস এ কি রইবে বক্ষে চেপে জগদ্দলন-শিলা। চলেছিস রে চলাচলের পথে কোন্‌ সারথির উধাও মনোরথে? নিমেষতরে যুগে যুগান্তরে দিবে না রাশ-ঢিলা। শিশু হয়ে এলি মায়ের কোলে, সেদিন গেল ভেসে। যৌবনেরি বিষম দোলার দোলে কাটল কেঁদে হেসে। রাত্রে যখন হচ্ছিল দীপ জ্বালা কোথায় ছিল আজকে দিনের পালা। আবার কবে কী সুর বাঁধা হবে আজকে পালার শেষে। চলতে যাদের হবে চিরকালই নাইকো তাদের ভার। কোথা তাদেরবিস্তারিত পড়ুন

সংকল্প | কাজী নজরুল ইসলাম

থাকব না কো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘুর্ণিপাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে, কিসের আশায় করছে তারা বরণ মরণ-যন্ত্রণারে।। কেমন করে বীর ডুবুরী সিন্ধু সেঁচে মুক্তা আনে, কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বরগ পানে। জাপটে ধরে ঢেউয়ের ঝুঁটি যুদ্ধ-জাহাজ চলছে ছুটি, কেমন করে আঞ্ছে মানিক বোঝাই করে সিন্ধু-যানে, কেমন জোরে টানলেসাগর উথলে ওঠেবিস্তারিত পড়ুন

শ্রাবণ দিনের গান

আমি বৃষ্টি জলে সাজিয়েছিলেম প্রেমের অভিধান , তুমি আসবে বলে গেয়েছিলেম শ্রাবণ দিনের গান । মেঘে মেঘে উড়ো চিঠি কালচে নীলে খাম – পৌঁছবে বলে তোমার দিঠি দিলেম অবিরাম । দৃষ্টি রেখায় বৃষ্টি আমার হচ্ছে অবসান , মেঘের পরে শুনতে কি পাও আমার আহবান ? তুমি আসবে বলে গেয়েছিলেম শ্রাবণ দিনের গান।

বন্ধুহীন

চিরতরে বন্ধুহীন হয়ে গেলে কারও আর কিছু থাকেনা শেষে । ঠিক এখন যেমন আমারও নেই । সামান্য কিছু শূন্যতা আর কিছু স্মৃতি আমাকে ধরে রেখেছে জগতের মোহে । হাওয়া আর শূন্যতা আমার বন্ধু তবু মাঝে মাঝে ইচ্ছে করে, আগুনমূখি কীটের মতো করে উড়ে যাই অদৃষ্টের দিকে, পুড়ে ছাই হয়ে আকাশের ধোঁয়া হয়ে মিশে যাই বাতাসে ।

বিকেল চড়ুই

ভালো থেকো বিকেল চড়ুই ছাই পাখাটায় স্বপ্ন নিয়ে রোদভেজা এই বারান্দা নয় ভোর জানালায় আবার এসো। শ্যাওলা ঠোঁটে ফড়িংরবে কিচিরমিচির গল্প হবে ঘুনচে কাঠের এই জানালায় খুব প্রভাতে আবার এসো। কাঁচ পুতুলের নিমন্ত্রনে বৃষ্টি শেষের মাতাল গানে রোদ ভেজা ঐ ঘুলঘুলিটায় আবার এসো আবার এসো। মাঝদুপুরের পত্র নিয়ে সকাল আবার বিকেল হবে তোমার সাথে মিষ্টি গানে সাঁঝ ফুরোবে সাঁঝ ফুরোবে। চায়ের কাপের শেষ চুমুকে এই শহরের বিকেল মিশে তোমার আমার আলাপবিস্তারিত পড়ুন