Saturday, June 6, 2026

মুক্ত লেখনী

প্রধান ম্যেনু

সাহিত্য পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

একাত্তরে লন্ডন কাঁপিয়েছিল শাড়ি পরা বাঙালি মায়েদের যে মিছিল

সাদাকালো একটা ছবি। কিছুটা বিবর্ণ। কিন্তু ৪৫ বছর ধরে সযত্নে এই ছবিটা সংরক্ষণ করে চলেছেন ফেরদৌস রহমান। বাংলাদেশের জন্মের ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ এক অধ্যায়ের এক অবিস্মরণীয় মূহুর্ত যেন ধরে রেখেছে ছবিটি। ৩রা এপ্রিল ১৯৭১। ঢাকায় পাকিস্তানি বাহিনীর নৃশংস অভিযান ও গণহত্যার খবর তখন আসতে শুরু করেছে। লন্ডন প্রবাসী বাঙালিরা হতবিহ্বল। সবাই উদ্বিগ্ন স্বদেশে ফেলে আসা স্বজনদের নিয়ে। কেউ বুঝতে পারছেন না কী ঘটছে, কী করা উচিৎ। সেদিন লন্ডনের রাস্তায় দেখা গেলবিস্তারিত পড়ুন

মুক্তিযুদ্ধের বদলে যাওয়া ইতিহাস, কেমন ছিল পত্রিকার পাতায়?

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর থেকে বিজয় দিবসে পত্রিকাগুলোতে ধীরে-ধীরে বিজয়গাঁথা কম জায়গা পেতে শুরু করে। গবেষকদের অভিমত, মানুষের মন থেকে ধীরে-ধীরে বিজয়ের স্মৃতি মুছে ফেলতেই এমন হঠকারী সিদ্ধান্ত নিয়েছিল পত্রিকাগুলো। অবশ্য সামরিক শাসনের মধ্যে কি ছাপা যাবে কিংবা যাবে না, সেই চাপও ছিল ষোলো আনা। ১৯৭৭ সালের পত্রিকায় বিজয় দিবস চাপা পড়ে যায় আট কলামের নয়া রাজনৈতিক ফ্রন্টের খবরে। ঠিক পরের বছর ১৬ ডিসেম্বরের পত্রিকায়বিস্তারিত পড়ুন

কীভাবে এলো পহেলা জানুয়ারি?

জানুয়ারির ১ তারিখে নববর্ষ উদযাপন করার রীতিকে মোটামুটি নতুনই বলা চলে। কারণ বেশিদিন হয় নি যখন থেকে এই তারিখ সর্বজনীনভাবে নববর্ষ হিসেবে গৃহীত হয়ে আসছে। এই রীতিটি এসেছে গ্রেগরিয়ান ক্যালেন্ডার থেকে। যেখানে বছরের শুরু হয় জানুয়ারি মাসের ১ তারিখে। বিশ্বের যেসব দেশ এই ক্যালেন্ডারকে সিভিল ক্যালেন্ডার হিসেবে গ্রহণ করেছে, সেসব দেশে ইংরেজি নববর্ষ পালন হয়ে থাকে। তবে অনেক দেশই ক্যালেন্ডারটি গ্রহণ করার আগে নববর্ষের রীতিটি গ্রহণ করেছে। যেমন- ১৬০০ খ্রিস্টাব্দে স্কটল্যান্ডবিস্তারিত পড়ুন

বিদায়ী বছরে হারিয়ে যাওয়া নক্ষত্র

সালাহ উদ্দিন মাহমুদ : আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছে একটি বছর। বিদায়ের খেরোখাতায় হিসেব কষে দেখেছি হারানোর তালিকাটা কম দীর্ঘ নয়। ২০১৬ সালে আমরা হারিয়েছি বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য কয়েকটি নক্ষত্র। চোখ মুছে মুখে হাসি আনলেও সে বেদনা ভোলার নয়। ভুলতে পারি না। তাই তো বর্ষ বিদায়ের লগ্নে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি তাঁদের। যারা বিদায়ী বছরে চলে গেলেন তাদের স্মৃতির উদ্দেশে আজকের এই নিবেদন। কায়সুল হক ২০১৬ সালে আমরা হারিয়েছি কবি কায়সুলবিস্তারিত পড়ুন

রসগোল্লা তৈরির সবচেয়ে সহজ উপায়

রসগোল্লা খেতে কে না ভালোবাসেন! মিষ্টি যারা ভালোবাসেন তাদের পছন্দের তালিকায় এক নম্বরে থাকে রসগোল্লার নাম। চাইলে আপনিও খুব সহজে তৈরি করতে পারেন মজার স্বাদের রসগোল্লা। রইলো রেসিপি- উপকরণ : ছানা ৩ কাপ, ময়দা ১ কাপের ৪ ভাগের ১ ভাগ, সুজি ২ চা চামচ, চিনি ২ টেবিল চামচ, খাওয়ার সোডা ১ চিমটি, এলাচি গুঁড়া সামান্য। সিরা তৈরি : ৫ কাপ চিনি ৫ কাপ পানি দিয়ে জ্বাল করে পাতলা সিরা তৈরি করেবিস্তারিত পড়ুন