Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
একান্ত সাক্ষাতকারে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী

“মানুষ মুখের ভাষায় যেভাবে কথা বলে, এর চেয়ে ভালো কবিতার উপাদান আর হয় না।” সাক্ষাতকার নিয়েছেন- শিমুল সালাহ্উদ্দিন শিমুল সালাহ্উদ্দিন : আমি কি আপনাকে নীরেনদা বলতে পারি? নীরেন্দ্রনাথ চক্রবর্তী : কবিতা লেখো তুমি? শিমুল : চেষ্টা করি। নীরেন্দ্রনাথ চক্রবর্তী : তাহলে অবশ্যই বলতে পারো। আরে দাদা তো আমাদের কথার, সম্বোধনের একটি ভিন্ন মাত্রাও দেয়। আর সামনের অক্টোবরে নব্বইয়ে পড়ব, শরীরটাও খুব সায় দেয় না, মনের বয়স কিন্তু আমার এখনও তোমারই মতোন।বিস্তারিত পড়ুন
সাক্ষাৎকার – অনুবাদ ও অনুষঙ্গ

অংকুর সাহা উইলিয়াম জেমস কলিনসের (সংক্ষেপে বিলি) জন্ম মার্চ ২২, ১৯৪১, ন্যু ইয়র্ক শহরে। সেখানকার কলেজ অফ দ্য হোলি ক্রস থেকে ইংরেজিতে বি.এ. ডিগ্রি সমাপ্ত করে তিনি ক্যালিফোর্নিয়ায় আসেন এবং রিভারসাইড শহরের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম.এ এবং ডক্টরেট ডিগ্রি লাভ করেন। ১৯৬৮ সাল থেকে ন্যু ইয়র্কের লেহম্যান কলেজে সাহিত্যের অধ্যাপনা। ১৯৭৫ সালে বন্ধু মাইকেল শ্যাননের সঙ্গে যৌথভাবে“ মিড অ্যাটলান্টিক রিভিউ” নামে একটি সাহিত্য পত্রিকার সূচনা করেন। কাগজটি চলেছিল পনেরোবিস্তারিত পড়ুন
উজান গাঙের নাইয়া | জসীম উদ্দীন

উজান গাঙের নাইয়া! কইবার নি পাররে নদী গেছে কতদূর? যে কূল ধইরা চলেরে নদী সে কূল ভাইঙ্গা যায়, আবার আলসে ঘুমায়া পড়ে সেই কূলেরি গায়; আমার ভাঙা কূলে ভাসাই তরীরে যদি পাই দেখা বন্ধুর। নদীর পানি শুনছি নাকি সায়র পানে ধায়, আমার চোখের পানি মিলব যায়া কোন সে দরিয়ায় সেই অজানা পারের লাইগারে আমার কান্দে ভাটির সুর।
ভাবনা নিয়ে মরিস কেন খেপে | রবীন্দ্রনাথ ঠাকুর

ভাবনা নিয়ে মরিস কেন খেপে। দুঃখ-সুখের লীলা ভাবিস এ কি রইবে বক্ষে চেপে জগদ্দলন-শিলা। চলেছিস রে চলাচলের পথে কোন্ সারথির উধাও মনোরথে? নিমেষতরে যুগে যুগান্তরে দিবে না রাশ-ঢিলা। শিশু হয়ে এলি মায়ের কোলে, সেদিন গেল ভেসে। যৌবনেরি বিষম দোলার দোলে কাটল কেঁদে হেসে। রাত্রে যখন হচ্ছিল দীপ জ্বালা কোথায় ছিল আজকে দিনের পালা। আবার কবে কী সুর বাঁধা হবে আজকে পালার শেষে। চলতে যাদের হবে চিরকালই নাইকো তাদের ভার। কোথা তাদেরবিস্তারিত পড়ুন
সংকল্প | কাজী নজরুল ইসলাম

থাকব না কো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘুর্ণিপাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে, কিসের আশায় করছে তারা বরণ মরণ-যন্ত্রণারে।। কেমন করে বীর ডুবুরী সিন্ধু সেঁচে মুক্তা আনে, কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বরগ পানে। জাপটে ধরে ঢেউয়ের ঝুঁটি যুদ্ধ-জাহাজ চলছে ছুটি, কেমন করে আঞ্ছে মানিক বোঝাই করে সিন্ধু-যানে, কেমন জোরে টানলেসাগর উথলে ওঠেবিস্তারিত পড়ুন

